Friday, December 21, 2018
Thursday, December 20, 2018
মার্ক জুকারবার্গের দৃষ্টান্ত ফলো করুন - নিজের স্বপ্নের উপর আস্থা রাখুন
(একবার ক্লিক করে ভিডিও চালু না হলে ২য় বার ক্লিক করুন)
Tuesday, December 18, 2018
ম্যানেজমেন্টের দশ ভুলে হারিয়ে যান যোগ্য কর্মীরা
যোগ্য কর্মীরা তাদের সর্বোচ্চ চেষ্টা ও শ্রম দিয়ে একটি প্রতিষ্ঠানকে উন্নতির চুড়ায় নিয়ে যায়। কিন্তু ম্যানেজমেন্টের কতিপয় ভুলে সে সকল যোগ্য কর্মীরা তাদের কাজের আগ্রহ হারিয়ে ফেলে এবং হতাশায় নিমজ্জিত হয়ে যান। আসুন জেনে নেই ম্যানেজমেন্টের সেই ভুলগুলো কি?
১) বাড়তি কাজ
দক্ষ কর্মীরা যতটুকু কাজ করেন তা গুণগত মানসম্পন্ন হয়। এ কারনে ম্যানেজমেন্ট তাদের দিয়ে সব সময় বাড়তি কাজ করিয়ে নিতে চান। তখন কর্মীদের কাছে পারদর্শিতা শাস্তি হয়ে দাঁড়ায়। ষ্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়, নিদ্রিষ্ট সময়ের পর থেকে বাড়তি প্রতি ঘন্টার কাজে, ঐ কাজের উৎপাদনশীলতা কমতে থাকে। কাজেই দক্ষদের নিয়ে বেশি বেশি কাজ করিয়ে লাভ নেই।
২) প্রতিদান না দেওয়া
দক্ষ কর্মীদের যোগ্যতার ভিত্তিতে পাওনাটাও অন্যদের চেয়ে বেশি হওয়া উচিত। তা না হলে মেধা বা প্রতিভার মূল্য কোথায়? কিন্তু যখন তারা অন্য সবার মত বিবেচিত হন,তখন কাজের আগ্রহ হারিয়ে ফেলেন এবং অন্য কোথাও চলে যাওয়ার মানসিকতা তৈরি হয়।
৩) ভালো-মন্দ না দেখা
সাধারণত কাজের অনিচ্ছা বা চাকুরী ছেড়ে যাওয়ার মূল কারণটি হয় উপরস্থ বসের সঙ্গে সুসম্পর্ক না থাকা। যে সমস্ত বস কর্মীর সফলতায় আনন্দিত হন না অথবা সমস্যায় সমাধানের পথ দেখাতে এগিয়ে আসেন না, তাদের অধিনে কোন দক্ষ কর্মীই কাজ করতে চান না।
৪) প্রতিশ্রুতি পালন না করা
ভালো কর্মীদের কাজে সন্তুষ্টি হয়ে অনেক ম্যানেজমেন্ট নানা প্রতিশ্রুতি দিয়ে থাকেন। কিন্তু মুখের কথা শেষ অবধি কথাই থেকে যায়। এ ক্ষেত্রে ম্যানেজমেন্টের উপর আস্থা হারান তারা। অবিশ্বস্ত ম্যানেজমেন্টের অধিনে নিরাপত্তাবোধ করেন না কোন দক্ষ কর্মী,তারা বিকল্প পথ খোঁজেন।
৫) অযোগ্য লোককে প্রমোশন দেওয়া
পরিশ্রমী দক্ষ কর্মীরা কিছুটা বেশি দাবি রাখেন। কিন্তু দেখা যায় অনেক সময় ম্যানেজমেন্ট তাদেরতো প্রমোশন দেন না বরং তাদের এড়িয়ে ভূল অযোগ্য লোকদের প্রমোশন দেন। এতে যোগ্য কর্মীদের মনে হতাশা চলে আসে। তারা মানসিক ভাবে ভেঙ্গে পড়ে, কাজের স্বীকৃতি পেতে অন্য প্রতিষ্ঠানে চলে যাওয়ার চেষ্টা করেন।
৬) কর্মীর আবেগকে পাত্তা না দেওয়া
প্রত্যেক কর্মীর নিজস্ব পছন্দ এবং প্রয়োজন রয়েছে। এগুলো উপরস্ত বসের কাছে নিগৃহীত হলে দক্ষ কর্মীদের আত্বসন্মানে নেতিবাচক প্রভাব পড়ে। স্বাভাবিকভাবেই তাদের কাজের আগ্রহ কমতে থাকে। যারা সব নিয়ম পালন করেও আবেগ লালনে বাধাপ্রাপ্ত হন, তাদের কাছে কাজের পরিবেশ বিষাক্ত হয়ে ওঠে।
৭) কর্মীর দক্ষতাকে হেয় করা
লক্ষ্য অর্জনে ব্যর্থ হলে জবাবদিহির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে, উপরস্থ বসরা তাহাদের নিজেদের ব্যর্থতা দোষ কর্মীর উপর চাপিয়ে দেন। এই সমস্ত অনৈতিক আচারণ কোন দক্ষ কর্মীর কাছেই গ্রহণযোগ্য হয় না। তখন দক্ষ কর্মী নিজের লক্ষ্য অর্জনে বিতৃষ্ণা হয়ে পড়ে।
৮) সামান্য ভূলে অধিক শাস্তিভোগ
দক্ষ কর্মীর কাজের মাঝে সামান্য ভূলকে শুধরিয়ে না দিয়ে উপরস্থ বসরা কঠিন শাস্তি দেন। তাদের বিশ্বস্ততা, দক্ষতা, যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন যা কর্মঠ কর্মীদের কাজের যোগ্যতাকে ছোট করা হয়। তখন দক্ষ কর্মীরা সহজ কাজকে সহজভাবে নিতে পারে না এবং ভালো পরিবেশের আশায় থাকে।
৯) সৃষ্টিশীলতায় বাধা প্রদান
মনোযোগী কর্মীরা যেখানেই হাত দেন, সেখানেই ভালো কিছু ঘটে। সৃষ্টিশীল কর্মীদের এই অসাধারণত্ব গুণের কদর না করলেই নয়। কিন্তু উল্টো হেয়প্রতিপন্ন হওয়া মোটেই কাম্য নয়। আর বিপরীতটা ঘটলেই কাজে ভালো কিছু করার অনিহা চলে আসে।
১০) অযথা পীড়াদায়ক লক্ষ্য নির্ধারণ করা
প্রত্যেক কর্মীর কর্মদক্ষতার সীমা পরিসীমা রয়েছে। প্রাথমিক অবস্থায় প্রাথমিক লক্ষ্য না দিয়ে ম্যানেজমেন্ট অস্বাভাবিক লক্ষ্য নির্ধারণ করে দেন। আর তা অর্জনে কর্মীদের সুস্থ ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।
এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া জরুরী মনে করেন প্রত্যেক দক্ষ কর্মী, যা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সর্বাত্মক ভাবে প্রযোজ্য।
সূত্রঃ অনলাইন
টাইম ম্যানেজমেন্ট: জীবনে সাফল্য লাভের ১৯টি কার্যকর ফর্মুলা
সময় ব্যবস্থ্যাপনার দশ ভুল
Monday, December 17, 2018
একজন গ্রাফিক্স ডিজাইনারের কাজের ক্ষেত্র
►একজন গ্রাফিক্স ডিজাইনারের কাজের ক্ষেত্র কোথায় হতে পারে তার একটি তালিকা দেওয়া হলো-▼
→ ইন্টার্যাক্টিভ মিডিয়া:একজন গ্রাফিক্স ডিজাইনার তার কাজের সঠিক মূল্যায়ন ও ভাগ্যকে পরিবর্তন করার যে ক্ষেত্রটি পান সেটি হলো ইন্টার্যাক্টিভ মিডিয়া। এখানে বিশেষত: টেক্সট, গ্রাফিক্স, ভিডিও, অ্যানিমেশন, অডিওসহ যেকেনো কিছু এবং এ সম্পর্কিত সব কিছুই নিয়ে কাজ হয়। আমার মতে ইন্টার্যাক্টিভ মিডিয়া হলো তেমনই একটি ভালো নিশ যেখানে একজন গ্রাফিক্স ডিজাইনার তার কাজকে প্রস্ফুটিত করতে পারেন।
→ প্রমোশনাল ডিসপ্লে: সাধারণত যারা বড় ধরনের বা বড় আকারের কাজ করতে চান বা কঠোর পরিশ্রম করতে পারবেন তাদের জন্য এটি একটি ভালো মাধ্যম। এ কাজগুলো মূলত বিভিন্ন অ্যাডমিডিয়াতে পাওয়া যায়। এখানে একজন গ্রাফিক্স ডিজাইনারকে বিভিন্ন ধরণের বিলবোর্ড ডিজাইন এবং একই ধরণের প্রোমোশনার ডিসপ্লে ডিজাইন নিয়ে কাজ করতে হয়।
→ জার্নাল:বিভিন্ন ধরণের জার্নালগুলো (বিষয়ভিত্তিক বা ব্যাঙ্গাত্বক) ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনারদের গুরুত্ব দিয়ে থাকে। এখানে সাধারণত পাঠককে আকৃষ্ট করার কাজটি করতে হয়। এখানে আপনাকে ছোটখাটো লোগো, ইমোটিকন থেকে শুরু করে কমপ্লিট কাভার ডিজাইন করতে হতে পারে।
→ কর্পোরেট রিপোর্টস: এটি রেগুলার জব না হলেও কম নয়! একজন গ্রাফিক্স ডিজাইনার বিভিন্ন কোম্পানির কর্পোরেট রিপোর্ট তৈরি করে ভালোমানের আয় করতে পারেন। এটা অনেকটাই প্রফেশনাল কিন্তু মোটেই বোরিং কাজ নয়। কাজের মধ্যে অনেক স্বাচ্ছদ্য বোধ করা যায়।
→ মার্কেটিং ব্রোশিউর: এটিও অনেকটাই প্রোমোশনাল ডিসপ্লের কাজের মতো। এখানে আপনাকে বিভিন্ন কোম্পানির পণ্য বা সেবা নিয়ে ডিজাইনের কাজটি করতে হবে। একজন গ্রাফিক্স ডিজাইনার ছাড়া যেহেতু কাজটি সম্ভব নয়, তাই এখানেও আপনার কাজের ক্ষেত্রটি হতে পারে।
→ সংবাদপত্র: গ্রাফিক্স ডিজাইনার ছাড়া সংবাদপত্র! মোটেই সম্ভব নয়। একজন গ্রাফিক্স ডিজাইনার একটি সংবাদপত্রকে ঠিকই সংবাদপত্রেরই মতো করে তোলেন। ফাইনাল লেআউট দেওয়ার জন্য গ্রাফিক্স ডিজাইনার অবশ্যই জরুরী। এখানে আপনার পেশার সন্মানটাও বেশি। তাই সংবাদপত্র একজন গ্রাফিক্স ডিজাইনারের জন্য একটি সাফল্যজনক কাজের ক্ষেত্র।
→ ম্যাগাজিন:এটাও মূলত সংবাদপত্র ও জার্নালের মতো। তবে ম্যাগাজিনে গ্রাফিক্স ডিজাইনারের কাজের পরিমান অপেক্ষাকৃত অনেক বেশি। কারণ ম্যাগাজিনে ভিজ্যুয়াল লেআউট বেশি থাকে। তাই ম্যাগাজিনের প্রত্যেকটা প্রকাশনার জন্য গ্রাফিক্স ডিজাইনার, অবশ্যই আবশ্যক। এটাও আপনার যথোপযুক্ত কাজের ক্ষেত্র হতে পারে।
→ লোগো ডিজাইন:একজন গ্রাফিক্স ডিজাইনারের জন্য সবচেয়ে জনপ্রিয় কাজ হলো লোগো ডিজাইন। এক্ষেত্রে একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ শুরু করতে বেশি সময় লাগে না। আপনার ক্রিয়েটিভিই হলো লোগো ডিজাইনের মূল কথা। প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই তার প্রতিষ্ঠানের লোগো তৈরির জন্য একজন ফ্রিল্যান্স লোগো ডিজাইনার অর্থাৎ গ্রাফিক্স ডিজাইনারে খোঁজ করেন। তাই আপনি সহজেই কাজ পাবেন এবং ভালো করতে পারলে তাদেরকেই আপনার রেগুলার বায়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন।
→ ওয়েবসাইট ডিজাইন:সবশেষে বললেও একজন গ্রাফিক্স ডিজাইনারের জন্য সবচেয়ে বেশি কাজের ক্ষেত্র ওয়েবসাইট ডিজাইন। লোকাল মার্কেট বা অনলাইন মার্কেটপ্লেস যেটাই বলি না কেনো প্রতিনিয়ত ওয়েব ডিজাইনের কাজের পরিমাণ বাড়ছে। তাই ওয়েবসাইট ডিজাইন করেও আপনা গ্রাফিক্স ডিজাইনার পেশাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন নিদ্দিষ্ট লক্ষ্যে।
Text Source: ITPal Limited
Subscribe to:
Posts (Atom)

