Sunday, July 21, 2019

ফ্রি হাই রেজুলুশন স্টক ইমেজের ওয়েবসাইটসমূহ

আমরা অনেকেই প্রফেশনাল মানের এবং ভালো কোয়ালিটির স্টক ইমেজ ডাউনলোড নিয়ে দুশ্চিন্তায় পড়ি। প্রফেশনাল কোয়ালিটির স্টক ইমেজ গুলো দাম দিয়ে কিনতে হয় যা আমাদের বেশিরভাগের জন্য অসম্ভব। গুগলে সার্চ দিয়েও পাওয়া যায় কিন্তু কপিরাইট লঙ্ঘনের একটা ব্যাপার থাকে যা অনেকেই করতে চাইনা। নিচে কিছু ফ্রি স্টক ইমেজের ওয়েবসাইট লিংক দিলাম যেখানে হাই রেজুলুশন এবং প্রফেশনাল কোয়ালিটির ইমেজ পাওয়া যাবে।

বিঃ দ্রঃ বেশিরভাগেই কিছু রেস্ট্রিকশন আছে। যেমন, মাসে ১০টার বেশি ফ্রি ডাউনলোড করতে পারবেন না। অথবা তাদের সার্চ ফাংশান ব্যবহার করে Free, CC License, Public Domain ইত্যাদি সিলেক্ট করে সার্চ করে ডাউনলোড করে নিতে হবে। পরবর্তীতে আমি সময় সুযোগ করে বিস্তারিত পোষ্ট দিব প্রত্যেকটা ওয়েবসাইটের ডাউনলোড করার পদ্ধতি নিয়ে। আপাতত ব্রাউজ করতে থাকুন, ডাউনলোড করতে থাকুন। ধন্যবাদ।



































Thursday, July 18, 2019

How to get invitation on creativemarket and other (ক্রিয়েটিভ মার্কেট তে আইটেম কি ভাবে দিবেন)

ক্রিয়েটিভ মার্কেটে আপনি আপনার ডিজাইন করা লোগো, বাউচার, ইলাস্ট্রেশন, ওয়েব টেমপ্লেটসহ যে কোন গ্রাফিক্স ডিজাইন বিক্রির জন্য আপলোড করতে পারবেন এবং আপনি নিজেই সেগুলোর বিক্রির দাম নির্ধারণ করে দিতে পারবেন। বিক্রি হওয়ার পর আপনার নির্ধারিত দামের ৩০ ভাগ অর্থ রেখে দিয়ে ক্রিয়েটিভ মার্কেট কতৃপক্ষ আপনাকে ৭০ ভাগ টাকা দেবে। তবে আপনি যখন ক্রিয়েটিভ মার্কেটের একজন পার্টনার হিসেবে অন্তর্ভূক্ত হবেন বা আপনার রেফারেন্সে যখন কেউ কোন ডিজাইন কিনবে তখন আপনি আরো ১০ ভাগ এক্সট্ট্রা মানি পাবেন।

এ সাইটের একটা অসাধারণ দিক হচ্ছে, আপনার ডিজাইনের উপর এরা হাত দেবে না। একই ডিজাইন আপনি অন্য সাইটেও বিক্রি করতে পারবেন, এতে তাদের কোন আপত্তি বা রুল নেই। ক্রিয়েটিভ মার্কেটে এখন পর্যন্ত প্রায় ২ লক্ষ ডিজাইন আপলোড করা হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। আর প্রতিদিন এখান থেকে গড়ে ১৭০০ ডিজাইন বিক্রি হচ্ছে। এ ডিজাইনগুলো আপনারই মতো কেউ না কেউ করেছে।

ডিজাইন বিক্রির জন্য এ সাইটে আপনাকে জয়েন করতে হবে। জয়েন করা খুবই সহজ। যে কোন ইমেল অ্যাড্রেস ব্যবহার করে জয়েন করতে পারেন কিংবা আপনার ফেসবুক প্রোপাইল দিয়েও জয়েন করতে পারেন।



YouTube channel:  CreativeMarket